প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫ , ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ৩টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এই সভাটি হবে।
এই সভার মূল আলোচনার বিষয় হলো আসন্ন বিপিএল আয়োজন। কবে এবং কীভাবে বিপিএল শুরু হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া, গত আসরে ফিক্সিং সংক্রান্ত যে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে, সেই ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভার অন্যান্য এজেন্ডার মধ্যে রয়েছে:
আসন্ন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ।
নারীদের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে সামগ্রিক আলোচনা।
পুরুষ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা।
নতুন কমিটির দ্বিতীয় সভা
গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়ে প্রথমবার পূর্ণ মেয়াদে বিসিবির দায়িত্ব নেন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পর আগামীকাল দ্বিতীয় সভা হতে যাচ্ছে।