বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা
সম্প্রতি মালয়েশিয়া ও পাকিস্তান বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আনার পর আবারও আলোচনায় এসেছে এদেশে জঙ্গি তৎপরতার প্রসঙ্গটি।
পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে একদিকে যেমন জঙ্গিবাদের মামলায় অভিযুক্ত বহু আসামির জামিন হয়েছে, আবার অন্যদিকে সেই একই জঙ্গিবাদ ইস্যুতে নতুন করে মামলা-গ্রেফতারের ঘটনাও ঘটেছে।
দেশের ইসলামপন্থি দল ও সংগঠনগুলোর নেতাদের কেউ কেউ একে নতুন 'নাটক' হিসেবেও আখ্যায়িত করেছেন।
গত এক বছরে, অর্থাৎ পাঁচই অগাস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে পুলিশ প্রশাসন এবং নীতিনির্ধারণী পর্যায়ে চিন্তা-ভাবনায় একটা বড় পরিবর্তন দেখা গেছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্বই অস্বীকার করেছেন।