৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
বহু প্রতীক্ষিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এই ফল প্রকাশ করে। এবারের প্রিলিতে মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এর আগে, গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে মোট ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ৪৭তম বিসিএসে প্রায় ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী অংশ নিয়েছিলেন।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার শূন্য পদের সংখ্যা ছিল ৩ হাজার ৪৮৭টি। এর পাশাপাশি নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি। সব মিলিয়ে এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।