রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের মন্তব্যের পর পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় দুটি পারমাণবিক সাবমেরিনকে 'যথাযথ অঞ্চলে' অবস্থান পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
ট্রাম্প বলেছেন "যদি এই ধরনের বোকামি ও উস্কানিমূলক বিবৃতিগুলোর চেয়ে বেশি কিছু হয়। কথা খুবই শক্তিশালী এবং এটি অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি এটা সেরকম হবে না"।
তবে সাবমেরিন দুটি কোথায় মোতায়েন হচ্ছে সেটি তিনি বলেননি।
ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির বিষয়ে রাজি হতে বা নিষেধাজ্ঞা নিয়ে মস্কোকে ট্রাম্প যে আল্টিমেটাম দিয়েছেন তার জবাবে মেদভেদেভ সম্প্রতি হুমকি দিয়েছিলেন।