গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫ , ০৭:৫৩ এএম

অনলাইন সংস্করণ

#

জুলাই ঘোষণাপত্রে থাকছে কী, সাংবিধানিক ভিত্তি নিয়ে মতবিরোধ কেটেছে?

প্রায় সাত মাস ধরে নানা আলোচনার পর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।


কয়েকটি দলের সঙ্গে আলোচনা করলেও অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই ঘোষনাপত্র তৈরি করে সরকার। ফলে এতে কী থাকছে, তা এখনো গোপন রয়ে গেছে।


অন্যদিকে, জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি কি হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।


জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া প্রস্তুত করে গত মাসে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতামত নেওয়া হয়।