প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫ , ০৬:৪০ এএম
অনলাইন সংস্করণ
ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য তাঁর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছে। দেশের সব বিমানবন্দর ও জাহাজঘাটায় ওই নোটিশ পাঠানো হয়, যাতে সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে চলে যেতে না পারেন।
রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির সংস্থার বিরুদ্ধে তিন হাজার কোটি রুপি দেনার অভিযোগের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারা অনিলকে জেরা করতে চায়। গত মঙ্গলবার ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। না যাওয়ায় লুক আউট নোটিশ জারি করা হয়েছে। ৫ আগস্ট জেরার জন্য তাঁকে ফের ইডি অফিসে হাজির হতে বলা হয়েছে।