প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫ , ০৬:৩৫ এএম
অনলাইন সংস্করণ
গত কয়েক বছরে অনেক ক্ষেত্রেই খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে খাবার পরিবেশনের বিষয়েও।
পাশাপাশি থালায় পরিবেশন করা খাবারের পরিমাণেও বদল এসেছে। গত কয়েক বছরে পরিবেশন করা খাবারের গড় পরিমাণ বেড়েছে বলেই মনে করা হচ্ছে।
এটা ঠিক যে কে কতটা খাবার খান, সেটা তাদের জানা। কিন্তু বাস্তবে আহারের সময় তিনি কতটা 'কনজিউম' করছেন বা খাচ্ছেন , তা বেশ কয়েকটা বিষয়ের ওপর নির্ভর করে। এর মধ্যে একটা হলো–– আমরা যে থালায় বা প্লেটে খাবার খাচ্ছি সেটা কতটা বড়।
এছাড়াও, খেতে বসে আমাদের কতটা খাবার পরিবেশন করা হলো তার ওপরেও আহারের পরিমাণ নির্ভর করে।